সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এডভোকেট নয়ন নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল!

  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১, ৫.০৭ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন রায়পুরে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এতে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে যেমন খুশির হাওয়া বইছে তেমনি জেলার সংসদীয় আসন (সদরের আংশিক) রায়পুরের বিভিন্ন ইউনিয়নে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

সদর উপজেলার ৪নং ইউনিয়নের আওয়ামী লীগ কতৃক গতকাল সন্ধ্যায় আনন্দ র‌্যালি ও মিছিলের আয়োজন করে। সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলামের উদ্যোগে রসুলগঞ্জ বাজারে আনন্দ মিছিলে আরও ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন ফিরোজ, আলমগীর হোসেন সেলিম, সহ-সভাপতি নাজিম উদ্দিন রিপন, মফিজুল ইসলাম পাটোয়ারী মামুন, নূর আলম চৌধুরী মাসুম, ফরহাদ হোসেন পাটোয়ারী, এবিএম গোফরান হোসেন বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন আওয়ামীলীগ থেকে নৌকার মাঝি হওয়ায় জেলাব্যাপী আনন্দের বন্যা বয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের মাঝে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com