মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নারী দিবসে সকল নারীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাল ট্রাফিক ওয়ারী বিভাগ

  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১, ৯.১৪ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

নারী মাতা, নারী ভগ্নি, নারী পত্নী। এসকল রূপেই নারীরা বিরাজমান। বর্তমান সময়ে গৃহস্থালী থেকে শুরু করে কর্মস্থল সকল ক্ষেত্রেই নারীরা পুরুষে সাথে তাল মিলিয়ে কাজ করে চলেছে। দেশের চলমান উন্নয়ন ও সাফল্যে নারীদের অবদান অনস্বীকার্য ।

আর এই সকল উন্নয়নে অবদান রাখতে গিয়ে তাদের প্রতিনিয়ত ঘরের বাইরে আসতে হচ্ছে। দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা নারীসহ সকল বয়সী নারী প্রতিদিন রাস্তাঘাটে চলাচল করে।

তাদের নিরাপত্তায় কাজ করে বাংলাদেশ পুলিশ। ঢাকা মহানগরীতে তাদের চলাচলে নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল বয়সী নারীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি’র ট্রাফিক ওয়ারী বিভাগ।

যাত্রাবাড়ী ট্রাফিক জোনের পক্ষ থেকে যাত্রাবাড়িতে সকল বয়সী নারীদের ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়। ওয়ারী ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার সাইদুল ইসলাম ,পিপিএম এর উদ্যোগে নারী দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। নারী দিবস উপলক্ষে ওয়ারী ট্রাফিক বিভাগের নারী সদস্যদের ওয়ারী ট্রাফিক কার্যালয়ে কেক কেটে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com