সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ী খয়েরবাড়ীতে এনামুল হকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির

  • আপডেট সময় শুক্রবার, ৫ মার্চ, ২০২১, ৭.৫৯ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হকের উদ্যোগে আজ সকাল ১০ টায় খয়েরবাড়ী-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কে.আর দিনাজপুর লায়ন চক্ষু হাসপাতালের সহযোগিতায় একদিনের ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত চক্ষু শিবিরে চোখের ছানি জনিত সমস্যা, পাওয়ার পরিক্ষাসহ চোখের বিভিন্ন সমস্যার পরিক্ষা নিরিক্ষা করা হয়। এনামুল হকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপকার গ্রহীতারা।

এ বিষয়ে এনামুল হক জানান অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। কে.আর দিনাজপুর লায়ন চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস ডা. রেজাউল ইসলাম চৌধুরী জানান আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই ফ্রি চক্ষু শিবির করে থাকি, খয়েরবাড়ীতে এনামুল হকের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। আমরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো জানান কে.আর দিনাজপুর লায়ন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা:মেহেদী হাসানসহ ৫ সদস্যের একটি টিম এখানে কাজ করছে।

চক্ষু শিবিরে আসা উপকার ভোগিরা জানান আমরা গরিব মানুষ ভালো ডাক্তার দেখানো মত টাকা-পয়সা আমাদের নাই, এনামুল হক সহযোগিতায় আমারা আজকে অনেক বড় ডাক্তারকে চোখ দেখাতে পারলাম সে জন্য এনামুল হকের জন্য আমরা দোয়া করি তার মত একজন মানুষ যেন এবার আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে আমরা অনেক সেবা পাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com