সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সৈন্য নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৫ মার্চ, ২০২১, ৭.৩৭ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সৈন্য নিহত হয়েছে। তাদের হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর: এএফপি’র।

টেলিভিশনে প্রচারিত দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা যায় মাটি তুষারপাতে ঢেকে গেছে এবং পার্বত্য এ অঞ্চলে ঘন মেঘের কারণে স্বল্প দূরত্বে কিছু দেখা যাচ্ছে না। তুরস্কের ক্ষমতাসীন একেপি দলের আইনপ্রণেতা তোলগা আগর টুইটার বার্তায় জানান, নিহতদের মধ্যে লেঃ জেনারেল ওসমান ইরবেস রয়েছেন। আগর পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির দায়িত্বে রয়েছেন। ইরবেস তুরস্কের সেনাবাহিনীর ৮ম সৈন্যদলের প্রধান হিসেবে সরকারিভাবে তালিকাভূক্ত।

প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান টেলিফোন করে ইরবেসের ছেলে ইজিতাল্প ও তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি উড্ডয়নের ৩০ মিনিট পর বিতিলিস প্রদেশে এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার রাত ১১টায় মৃতের সংখ্যা সংশোধনের আগে এ মন্ত্রণালয় প্রাথমিকভাবে নয় সৈন্য নিহত ও চারজন আহত হওয়ার কথা জানিয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এ দুর্ঘটনার পরপরই ন্যাটোর মিত্র এ দেশের প্রতি তাদের শোক জানায়।ছবি:আলজাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com