সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনায় গৃহবধূকে ধর্ষণের অপরাধে আইনজীবী কারাগারে

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৭.৪৪ পিএম
  • ৮১৪ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সেলিম আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। তিনি বরগুনা জজ কোর্টের একজন আইনজীবী হিসেবে নিয়োজিত।

শুক্রবার(৬ ডিসেম্বর) দুপুরে বেতাগী থানার এসআই মো. হারুণ অর রশিদ, সেলিম আহম্মেদকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. ফেরদৌস হোসেন।

জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিত গৃহবধুর বসতঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করেন সেলিম আহম্মেদ। ঔদিন রাতেই গৃহবধু সেলিম আহম্মেদকে আসামি করে বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন গৃহবধূর পরিবার। পরে শুক্রবার দুপুরে অভিযুক্ত সেলিম আহম্মেদকে গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ।

অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফেরদৌস হোসেন বলেন, অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com