সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাংবাদিক মুজাক্কির হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি ও কলম বিরতি পালন

  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১, ৭.৫৩ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান,
চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম প্রতিনিধি: সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম জেলা কমিটির উদ্দেগ্যে ২ ফেব্র“য়ারী চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক প্রতিবাদ কর্মসূচি ও কলম বিরুতির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক জনাব সোহাগ আরেফিন।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির গন যোগাযোগ বিষয়ক সম্পাদক কায়ছার ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জুনাইদ হাসান, যুগ্ম সম্পাদক মো: ওসমান গনী শাকিল, অর্থ বিষয়ক সম্পাদক মো: আব্দুল কাদের রাজু, সহ অর্থ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত,

আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো: নাছির উদ্দিন,প্রচার সম্পাদক মোঃ রুবেল বিএমএসএফ’র কার্যনির্বাহী সদস্য বাবলু বড়ুয়া, মো: মনির হোসেন, রুপা আক্তার, মো: মিনহাজ, আসিবুর রহমান, মো: রাকিব এবং সাংবাদিক কাজল বড়ুয়া, সরওয়ার হোসেন ও কামাল বাবু সহ আরো অনেকে।

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন নোয়াখালীর সাংবাদিক মুজাক্কিরকে গুলি করে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্থির ব্যবস্থা করা হোক। আর সারা দেশে যেভাবে সাংবাদিক নির্যাতন করা হচ্ছে তা বন্ধ করতে সরকারী ভাবে একটি আইন প্রনোয়ন করার জন্য প্রধান মন্ত্রীর নিকট আহবান জানানো হয়। সাংবাদিকরা আরো বলেন সাংবাদিক এই মহান পেশাকে এক শ্রেনীর কুচক্রীমহল কুলশিত করছে এটা কারো কাম্য নয়। তারা আরো বলেন সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সাংবাদিক নির্যাতন গুম ও হত্যার প্রতিবাদ অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com