সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে মোমিন মেহেদীকে লাঞ্ছিতর ঘটনায় উদ্বেগ

  • আপডেট সময় সোমবার, ১ মার্চ, ২০২১, ৯.০২ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে
জাতীয় প্রেস ক্লাবের কর্মচারি সাইফুর ও সহযোগি কর্তৃক মোমিন মেহেদীকে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বিভিন্ন মহল। নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ভাষাসৈনিক-বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, ভাষাসৈনিক ফজলুল হক, ভাষাসৈনিক রেজাউল করিম, সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, অনলাইন প্রেস ইউনিটির উপদেষ্টা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, মানবাধিকার বাংলাদেশ-এর চেয়ারম্যান শান্তা ফারজানা ও মহাসচিব সোনিয়া দেওয়ান প্রীতি, প্রবাসী সাহিত্যিক পরিষদের সভাপতি প্রকৌশলী এসবিএম ইকবাল, অস্ট্রেলিয়া সাংস্কৃতিকধারার সভাপতি বেলাল ঢালী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মাস্টার, মেহেন্দীগঞ্জ জেলা বাস্তবায়ন পরিষদের পৃষ্টপোষক নিজাম উদ্দীন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, মোমিন মেহেদীর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। কাজ করেছেন দৈনিক যুগান্তর, দৈনিক সমাচার, দৈনিক খবরপত্র সহ বিভিন্ন কাগজে। পেশাগতভাবে যুক্ত রয়েছেন প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র নির্বাহী পরিচালক হিসেবে।
২০০৫-৬ সালে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদকের দায়িত্বপালনকারী মোমিন মেহেদীর নেতৃত্বে ২০১২ সালের ৩০ ডিসেম্বর হাজার নেতাকর্মীর রেডর‌্যালীতে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। নির্বাচন কমিশনে আবেদনকৃত এই রাজনৈতিকধারা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে-দুর্নীতি বন্ধের দাবি সহ বিভিন্ন গণমূখি ইস্যুতে রাজপথে থেকেছে সবসময়। করোনা পরিস্থিতিতে বিভিন্ন দাবি আদায়ে অনশন করার পাশাপাশি ক্ষুধার্তদেরকে খাদ্য সামগ্রী দিয়ে অবিরাম পাশে ছিলো।
বিভিন্ন দৈনিকে কলাম লিখে চলা বহুগ্রন্থ প্রণেতা-রাজনীতিক মোমিন মেহেদী গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৬ টায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় অতর্কিত তাঁর উপর হামলা করে সাইফুর ও তাঁর সহযোগিরা। এসময় তাঁর সাথে থাকা কবি বিমল সাহা সহ অন্যান্যরা হামলাকারিদেরকে নিবৃত করেন। এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবি হাসান হাফিজকে মুঠোফোনে জানানো হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান। পরে যেহেতু জাতীয় প্রেসক্লাবের মত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক এই ঘটনা সংগঠিত হয়েছে, সেহতেু আইনের দ্বারস্থ না হয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে লিখিত আবেদন করার সময় সাধারণ সম্পাদক বরেণ্য সংবাদযোদ্ধা ইলিয়াস খান দুঃখ প্রকাশ করে বলেন, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে নতুনধারা বাংলাদেশ এনডিবির ৪৪ জেলা, ১০২ উপজেলা কমিটির নেতৃবৃন্দ জাতির বিবেক খ্যাত সাংবাদিকদের আশ্রয়স্থল জাতীয় প্রেস ক্লাবের মত প্রতিষ্ঠানে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না পেলে আইনের আশ্রয় নেয়ার পক্ষে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন নতুনধারার মহাসচিব নিপুন মিস্ত্রি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com