সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী পাঁচ বছর পর দেশে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে :

  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৫০ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী পাঁচ বছর পর দেশে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে।
শনিবার রাতে রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ লা- মেরিডিয়ান হোটেল বল রুমে চলচ্চিত্র তারকা অনন্ত জলিল অভিনীত দুটি চলচ্চিত্র ‘দ্যা ডে’ এবং ‘দ্যা লিডার’-এর বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের শিল্পীসহ প্রীতি সম্মিলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার তিন ক্যাটাগরিতে সিনেমা হলগুলোতে প্রণোদনা দিচ্ছে। হল প্রতি সর্বোচ্চ পাঁচ কোটি টাকা, দুটি হলে ১০ কোটি টাকা করে দেয়া হচ্ছে।
এ ছাড়া সিনেমা তৈরিতেও অনুদানের সংখ্যা এবং টাকার পরিমাণও বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে সরকারি অনুদানে সিনেমা বানালে কমপক্ষে ১০ হলে প্রচার করতে হবে।’ এসময় সিনেমা তৈরিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
সিনেমা জাতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আশা ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘জাতি গঠনের ক্ষেত্রে চলচ্চিত্র অনেকটাই অবদান রাখে। আগামী দিনে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব অঙ্গনে একটি স্থান তৈরী করে নিতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করেন।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র বাচিয়ে রাখার জন্য ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রণোদনা প্যাকেজ হিসেবে অর্থ বরাদ্দ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক কাজী হায়াত, গাজী মাজাহারুল আনোয়ার, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ নওশাদ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com