সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিলেট-ঢাকা মহাসড়কে ২বাসের মুখামুখি সংঘর্ষে ৮ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৭.০৩ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার রশিদপুরে দুই বাসের মুখামুখি সংঘর্ষে ৮ জন নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
আজ সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মনিরুল ইসলাম মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় রাতের বেলা ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার পথে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনসহ মোট ৮ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার রয়েছেন। এ দুর্ঘটনায় দুই বাসের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা আশংকাজনক।

নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে এনা পরিবহনের ড্রাইভার মঞ্জু আহমদ মঞ্জু (৩৫), হেলপার জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, সিলেটের একটি বেসরকারি হাসপাতাল উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা. আল মাহমুদ সাদ ইমরান খান রয়েছেন। অন্যদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে দুই বাসের যাত্রী হতাহত হয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ককে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর সকাল ৯ টার পরে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com