মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রায়পুরে অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৪৮ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৭ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে কোস্টগার্ড রায়পুর স্টেশনের সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫টি রাম দা, ১ চোখা রাকসা,১টি চাইনিজ কুড়াল,১টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এছাড়া জলদস্যুদের নৌকা তল্লাশি করে এসব ধারালো অস্ত্র ও ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটককৃতরা হল- মো. আক্তার মোল্লা (২৮), মো. দীন ইসলাম হাওলাদার (২৫), বাকের সিকদার (২৬), মুক্তার মোল্লা (২০), ইসমাইল মোল্লা (২২), আক্তার রাঢ়ি (২৩) ও সফিক হাওলাদার (২০)। তারা সবাই বরিশালের মান্দ্রা চর ভুসিরা অঞ্চলের বাসিন্দা। জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে এমন সংবাদের শুনে নিয়মিত টলারে মাছ শিকার করা মাঝিরা আনন্দ উল্লাস করে।

কোস্টগার্ডের পেটি অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, বাংলাদেশ কোস্টগার্ড তাদের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com