সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ৪.৩৯ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৩৫০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪২৪ জন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে ১১ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২২টি। এ পর্যন্ত দেশে মোট ৩৯ লাখ ৩৩ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ৫জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩জন ও  ২জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৩১৪ জন ও নারী দুই ২ হাজার ২৮ জন।

এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব ৪জন রয়েছেন। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। ৫জনের ৪জন হাসপাতালে ও ১জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com