সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে সন্তানের পিতৃত্বের দাবীতে আদালতে মামলা

  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ১০.০৬ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার- কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল গ্রামের এক কিশোরী তার সন্তানের পিতৃত্বের দাবীতে আদালতে মামলা দায়ের করেছেন। ওই দাবীতে ভিক্টিমের মা (নেহারা বেগম) বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২-এর বিচারক জাহিদুল করিম’র আদালতে অভিযুক্ত মো.সুমন (২৩), তার পিতা- ধন মিয়া খাজা ও তার চাচাতো ভাই মো. ইমন সহ ৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

জানা যায় এলাকার বখাটে সুমন মিয়া (২৪) কর্তৃক বিয়ের প্রলোভনে নবম শ্রেণীতে পড়ুয়া ওই মাদ্রাসা ছাত্রীর সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। যার ফলশ্রæতিতে গত ৭ ফেব্রুয়ারী (রোববার) এক নবজাতকের জন্ম হয়েছে। মামলা সুত্রে জানা যায়, গত তিন বছর আগে সুবিল গ্রামের মনু ফকির বাড়ীর হুমায়ন কবির’র ছেলে সুমন মিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মাদ্রাসায় পড়–য়া নবম শ্রেণীর কিশোরী ছাত্রী (১৭)। ভিক্টিম জানান, গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল তাদের।

সে তার বসত বাড়ীর সাথে অবস্থিত মামা জালাল মিস্ত্রীর বাড়ীতে বেড়াতে গেলে তারই সুযোগ নেয় সুমন। সুমনকে বার বার বারন করা সত্বেও জোর পূর্বক সুমন তার সাথে একাধিক বার শারীরিক সম্পর্কে জড়িত হয়। সন্তানের মা হতে চলেছি বলে যখন সুমনকে বিষয়টি আমি জানাই, তখন সে এই বিষয়টি কাউকে না জানানোর জন্য আমাকে অনুরোধ করে। আমি বিষয়টি কাউকে জানাইনি। যখন আমি তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকি, তখন সে বলে, বিয়ের পর তোমাকে নিয়ে আমি ক্যান্টমেন্ট বাসা করে থাকব।

আমার কসম তুমি এ বিষয়ে কাউকে কিছু বলবেনা। আগামী কয়েক দিনের মধ্যে আমার বন্ধুর বিয়ে সম্পন্ন হবে, তার পরই আমি তোমাকে বিয়ে করব। কিন্তু ঐ দিন সুমনের কোনো বন্ধুর বিয়ে ছিল না, পরে জানতে পারি ঐ দিন ছিল সুমনের নিজের বিয়ে। সুমন আমার সাথে প্রতারণা করেছে, যখন বিষয়টি আমি আমার পরিবারকে জানাই ঠিক তখনই আমার উপর নেমে আসে পারিরবারিক চাপ আর নির্যাতন। সামাজিক মানসম্মানের ভয়ে আমার বাবা মা আমাকে বিষয়টি গোপন রেখে সুমনের পরিবারের সাথে সমঝোতা করার চেষ্টা করে।

৭ ফেব্রুয়ারী হাসপাতালে সুমনের ঔরসজাত কণ্যা সন্তানের জন্ম দেই। এখন আমি আমার কণ্যা সন্তানের পিতৃপরিচয় চাই। অপরদিকে অভিযুক্ত সুমনের মা জানান, এবিষয়ে তিনি কিছু জানেন না। সুমন এখন কোথায় থাকে তাও কেউ জানেনা। এদিকে ভিক্টিমের বাবা-মা জানান, আমার যখন জানতে পেরেছি তখন অনেক দেরী হয়ে গিয়েছে। এখন আমরা তার বিরুদ্ধে এ ঘটনায় কুমিল্লা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ মামলা দায়ের করেছি, আমরা আইনি ব্যবস্থার মাধ্যমে এর সুবিচার কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com