সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অবেলায় চলে গেল সাংবাদিক আমিনুল ইসলাম

  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৭.২৭ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

অবেলায় চলে গেল সাংবাদিক আমিনুল ইসলাম মুলত আমিন নামেই পরিচিতি লাভ করেন, তিনি বি-বাড়িয়া জেলার শাহবাজপুরের ছেলে। ঢাকায় স্ত্রী নাজমা ও শিশু কন্যা জুই কে নিয়ে বসবাস। দেড় মাস আগে আমিনুল ইসলামের মা জননী মৃত্যুবরণ করেছেন। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে অবুঝ শিশু জুঁইকে এতিম করে দিয়ে চলে গেলো না ফেরার দেশে।

ব্যক্তি জীবনে সে জুঁই কর্পোরেট পাবলিসিটি ইভেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক এবং সংবাদ বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক। আমার অনেক খবর টাইমলাইন থেকে নিয়ে তার পত্রিকায় পাবলিষ্ট করে মেসেঞ্জারে লিংক দিয়ে দিত।

আজ তারই মৃত্যুর খবর লিখতে হচ্ছে। বড্ড হাসিখুশি ছিল আমিন। ছোট-ছোট, খন্ড-খন্ড নাটকে অভিনয় করে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য একমাত্র মেয়ের নামে ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যাবসা প্রতিষ্ঠান খুলে নিজেকে ‍গুছিয়ে ফেলছিল। করোনাকালীন সময় কাজ কম থাকরেও কখনও অভাব অভিযোগ এর কথা ওর মুখ থেকে শুনিনি।

প্রচন্ড আত্মবিশ্বাসী আমিন এভাবে চলে যাবে বুঝতেই পারিনি। এই লেখাটি যখন লিখছিলাম তখন আমিনের স্ত্রী নাজমা আর অবুঝ শিশু জুঁই আমিন এর লাশ নিয়ে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলো। ১২ ফেব্রুয়ারী শুক্রবার নামাজের জানাযা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে। হাসি খুশি মুখটি আর কোনদিন দেখবো না।

কিন্তু আমিনের মিষ্টি চেহারাটি সারাজীবন চোখের সামনে ভেসে উঠবে। ওপারে ভালো থাকিস ভাই। আল্লাহ তোকে জান্নাত দান করুক। আর আমিনের অবুঝ শিশুর পাশে আমাদের সাধ্য অনুযায়ী যেন দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com