সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিয়ান্মারের বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের আক্রমণ অভিযান

  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৩১ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

মিয়ান্মারের পুলিশ রাজধানী নেপিতাউয়ে সেখানকার সামরিক অভূত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর আক্রমণ চালিয়েছে । তারা হুঁশিয়ার করে দেয়ার জন্য গুলি চালিয়েছে, রাবার বুলেট এবং জলকামান ব্যবহার করেছে ।

মনে করা হচ্ছে বন্দুকের গুলিতে অন্তত দু জন গুরুতর আহত হয়েছে। বিক্ষোভকারিরা মঙ্গলবার চতুর্থ দিনের মতো সামরিক হুন্তার আরোপিত বিধিনিষেধ অমান্য করে নির্বাচিত অসামরিক সরকারকে উত্খাত করার বিরুদ্ধে মিয়ান্মারের রাজধানীর রাস্তায় রাস্তায় সমবেত হয়।

নেপিতাউর হাসপাতালে বিক্ষোভকারীদের চিকিত্সা করেছেন এমন একজন চিকিত্সক নাম না প্রকাশ করে ভয়েস অফ আমেরিকার বর্মী বিভাগকে জানান যে অন্তত দু জন বিক্ষোভকারী, তিনি মনে করেন বন্দুকে গুলিতে আহত হন যাদের একজন মাথায় এবং অপরজন বুকে আঘাত পান।

চিকিত্সকের বিবরণ অনুযায়ী ২১ বছর বয়সী তরুণী মিয়াত থোয়ে খিনকে ভেন্টিলেটারে রাখা হয় কারণ তিনি মাথায় বন্দুকের গুলির আঘাত পাওয়ার পর অচেতন হয়ে পড়েন। তিনি আরও বলেন যে এক্সরেতে দেখা যাচ্ছে বুলেটটি এখনও তাঁর মাথার ভেতরে রয়েছে। ২৩ বছর বয়সী সো ওয়ায় বুকে গুলির আঘাত পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com