সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় ক্লিনিকে বন্যা মা হতে এসে লাশ হয়ে ফিরে গেল— ক্লিনিকের মালিক ও চিকিৎসক পলাতক

  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ৭.১৩ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ডাক্তারের ভূল চিকিৎসায় এক প্রসূতির সিজারিয়ান করার পর অতিরিক্ত রক্তক্ষরনের কারনে মৃত্যর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রসূতির পরিবার। নিহত ওই প্রসূতির নাম বন্যা খাতুন (২১)। সে  নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ জোঁকাবিল মহল্লার মো.কোয়েল মন্ডলের স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রসূতি বন্যাকে নিয়ে প্রথমে গতকাল  শুক্রবার  সকাল সাড়ে ৯টায় নওগাঁ শহরের সরকারি হাসপাতাল রোডের বেসরকারি মেট্রো হাসপাতাল সিজারিয়ান করানোর জন্য ভর্তি করা হয়। ভর্তির ১ঘন্টা পর ওই প্রসূতির কোন স্বাস্থ্য পরীক্ষা না করেই সিজারিয়ানের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়। এর পর সিজারিয়ান করা হলে জন্ম নেয়া সন্তান ভালো থাকলেও প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরন শুরু হয়। এর পর পরিবারের স্বজনরা উদ্বেগ জানালে রক্তক্ষরন বন্ধ করার জন্য পূনরায় প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেয়া হয় কিন্তু তবুও রক্তক্ষরন বন্ধ না হওয়ায় ডা: জেনিফা ইসলাম তিশা রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিতে বলেন। পরে শুক্রবার সন্ধ্যার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে বন্যা মৃত্যুর কোলে ঢলে পরে।
 নিহতের পরিবারের সদস্যরা গতকাল  শনিবার  সকাল থেকে ওই প্রসূতির লাশ নিয়ে ডাক্তার ও মেট্রো হাসপাতালের নির্বাহী পরিচালক রিপন আলী ও তার স্ত্রী সালমার  শাস্তির দাবিতে অবস্থান শুরু করেন। নিহত প্রসূতি বন্যা খাতুনের বাবা মো.সামছুল আলম বলেন, গত শুক্রবার সকালে মেট্রো হাসপাতালে সিজার করানোর জন্য আমার মেয়েকে ভর্তি করায় কিন্তু অপারেশন করার আগে বেশ কিছু স্বাস্থ্য পরিক্ষা করার নিয়ম থাকলেও সেগুলো পরিক্ষা না করেই সরাসরি অপারেশ করেন ডাঃ জেনিফা ইসলাম তিশা । আমরা বার বার বলেছি যে ডাক্তার আপা আমার মেয়ের স্বাস্থ্য পরিক্ষা আগে করে নিন কিন্তু তিনি উল্টো আমাদের ধমক দিয়ে বলেন যে আমি ডাক্তার আমার চেয়ে আপনারা বেশি জানেন না।
তার পর সিজার করার পর অতিরিক্ত রক্তক্ষরনে আমার মেয়ে ভুল চিকিৎসার কারনে মারা গেছেন। আমি ডাক্তারের কঠিন শাস্তি চাই। বিষয়টি নিয়ে ডাঃ জেনিফা ইসলাম তিশার ফোনে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। মেট্রো হাসপাতালে গিয়ে ডাক্তার ও ক্লিনিকের নির্বাহী পরিচালক রিপন আলী ও তার স্ত্রী সালমাকে পাওয়া যায়নি।
এঘটনায় নওগাঁ ক্লিনিক এ্যাসোসিয়শনের সভাপতি মোঃ আতোয়ার রহমান বলেন, মেট্রো হাসপাতালের কোন কাগজপত্র ও ক্লিনিক্যাল ব্যবস্থপনা ঠিক না থাকায় আমরা ওই ক্লিনিক সমিতির তালিকা ভ’ক্ত করি নাই তারা ইচ্ছে মত ক্লিনিক চালায়। এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো.সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভুল সিজার রোগী মারা যাবার বিষয়ে এখন পর্যন্ত ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি।
যদি উক্ত ঘটনায় অভিযোগ করে তবে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে। এবিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডাঃ এ,বি, এম, আবু হানিফ বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com