সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি ঢাকা মহানগরসহ সারা দেশে সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ৪.৪২ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে যাওয়ার তৃতীয় বছর উপলক্ষে সারা দেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ শনিবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘আগামী সোমবার (৮ ফেব্রুয়ারি) দেশনেত্রী খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিন বছর। এই দিন করাবন্দিত্বের প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগরসহ সারা দেশে সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া পাঁচ বছরের সাজায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুটি মামলায় ১৭ বছরের সাজা নিয়ে কারাভোগ করেন দুই বছর। গত বছরের ২৫ মার্চ সরকার ছয় মাসের জন্য সাজা স্থগিত করে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে মুক্তি দেন। এরপর দ্বিতীয় দফায়ও সরকার সাজার স্থগিতাদেশ আরো ছয় মাস বাড়ায়। বর্তমানে তিনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘নিপীড়িত নির্যাতিত মজলুম দেশনেত্রীকে তিন বছর ধরে বন্দি করা হয়েছে। গত মার্চে কারাগার থেকে বাড়ি আনা হলেও তিনি মূলত গৃহবন্দি। যিনি অপরিসীম নিষ্ঠাসহ ভালোবাসা দিয়ে দেশের জনগণের অধিকারকে পুনরুদ্ধার করেছিলেন, সেই নেত্রী এখন গৃহবন্দি।’

এ ছাড়া একই দিন দেশের ছয় মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন গত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। নির্বাচনি অনিয়মের প্রতিবাদে এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com