সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর মহাদেবপুরে মাছচাষির মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৪৯ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রাম হতে সাইদুর রহমান (৪০) নামে এক মাছচাষির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গ্রামবাসি পুকুরের পাশে একটি কলাবাগানে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত সাইদুর রহমান উপজেলার তাতারপুর গ্রামের সফিজ উদ্দিনের ছেলে।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত সাইদুর রহমান বিভিন্ন পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। রোববার রাতে তিনি গ্রামের পুকুর দেখাশুনার জন্য বাড়ি থেকে বের হন। সোমবার সকালে ওই পুকুরের কাছে কলাবাগানের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দেন। নিহতের মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাকে শত্রুতার জেরে শ্বাসরোধ করে হত্যা করা পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ ও নিহতের স্বজনদের।
এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি নজরুল ইসলাম ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com