সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মেয়র-কাউন্সিলরদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ৮.০৬ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

 আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় ৮ম পরিষদের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় তাদের নিয়ে পরিচিত ও মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে।

রোববার (৩১জানুয়ারী) সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী পরিষদের পক্ষে সচিব মাহাবুবুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন ও কর আদায়কারীর প্রধান সহিদুল ইসলাম সন্টু। পরে ফুলবাড়ী পৌরসভার সচিব মোঃ মাহাবুবুর রহমান পৌরসভার বিভিন্ন খাতের ৩ কোটি ৮৪ লক্ষ ৭৬ হাজার ৪০ টাকা বকেয়া রেখে দায়িত্বভার বুঝিয়ে দেন নব নির্বাচিত পৌর মেয়র মাহামুদ আলম লিটনকে।

দায়িত্বভার বুঝিয়ে নিয়ে পৌর মেয়র তার শুভেচ্ছা বক্তবের শুরুতে স্বাধিনতা যুদ্ধে নিহত বীর শহিদদের কথা স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। পৌরবাসীর মেয়রকে বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবনির্বাচিত পৌর পরিষদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে পৌর এলাকার গুরুপ্তপূর্ণ ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রোনিক মিয়িয়ার সাংবাদিকগন উপন্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com