সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফিল্ম ক্লাবের নির্বাচনে লড়বেন নজরুল রাজ

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ১২.১৩ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ক্লাবের নির্বাচন। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

এ নির্বাচনে চিত্রনায়ক ওমর সানী পরিষদ থেকে লড়বেন অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ। নির্বাচনে প্রতিশ্রুতি নিয়ে নজরুল রাজ বলেন, ‘আমি বিজয়ী হলে ক্লাবের চলমান উন্নয়ন অব্যাহত রাখবো।

ক্লাবের গতিশীল উন্নয়নের ধারাকে যুগোপযোগী, কল্যাণমুখী করার প্রতিশ্রুতি দিচ্ছি। সর্বোপরি ক্লাবের উন্নয়ন, সমৃদ্ধি এবং ক্লাবের সদস্য ও তাদের পরিবারের আনন্দ, বিনোদনে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো।’

এ পরিষদে সভাপতি পদে লড়বেন ওমর সানী থাকবেন মাহমুদুল হক পলাশ, মো. নজরুল ইসলাম রাজ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি.এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর। এদিকে, নজরুল রাজ বিভিন্ন সমাজ সেবামুলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। এছাড়া তিনি নিয়মিত সিনেমা ও নাটক প্রযোজনার পাশাপাশি নিয়মিত অভিনয়ও করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com