সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিল সহ গ্রেপ্তার-১

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ৫.১১ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ   ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ।গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার ১ নং পারিয়া ইউনিয়নের পারিয়া বাজারের লাহীড়ী যাওয়ার রাস্তায় ফইজুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃমাহাবুব আলম (৩৮)।

সে লাহিরী ঠুমনিয়া (ছিলপাটি) গ্রামের বাসিন্দা।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম গোপন সংবাদে ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পারিয়া ইউনিয়নের পারিয়া বাজারের লাহীড়ী যাওয়ার পাকা রাস্তায় তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে ৬০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।এ ঘটনায় তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com