সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ২০ জনের

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৬.৩৭ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২০ জন, তাদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৪ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৫১৪ জন।
গতকালের চেয়ে আজ ২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ২২ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার াবদ্যমান।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৪৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১১ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৪৩৬ জন।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৯২ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৫৮ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৫ লাখ ৩৫ হাজার ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অদ্যাবধি পরীক্ষার ২৭ লাখ ৮৬ হাজার ৬৮২টি হয়েছে সরকারি এবং ৭ লাখ ৬৮ হাজার ৮৭৬টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫১৪ জন। গতকালের চেয়ে আজ ১৭৬ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ৫৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪৭৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ৭ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৪৭১টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৩টি ও বেসরকারি ৬৭টিসহ ২০০টি
পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ১১৫ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৩ হাজার ৫৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com