সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন লয়েড অস্টিন

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ১১.৩৩ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বাইডেন মনোনীত প্রতিরক্ষা মন্ত্রীর পদায়ন গতকাল অনুমোদন করায় প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত উৎফুল্ল বোধ করছেন। তিনি হচ্ছেন তাঁর মন্ত্রীসভার এ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি যিনি অনুমোদন পেলেন। সেনেট ৯৩-২ ভোটে অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব দিয়েছে। তিনিই হচ্ছেন প্রথম আফ্রিকান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হলেন।

অনুমোদন লাভের ঘন্টা খানেক পরই অস্টিন পেন্টাগনে গিয়ে শপথ নেন এবং তাঁর কাজ শুরু করে দেন। তিনি গোয়েন্দা বিভাগের ব্রিফিং নেন এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ও প্রতিরক্ষা বিভাগের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

যুক্তরাষ্ট্রের সৈন্যদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় অস্টিন বলেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাঁর অগ্রাধিকার হচ্ছে করোনাভাইরাস মহামারিকে নিয়ন্ত্রণ করতে তাঁর দেশের প্রচেষ্টাকে আরও চাঙ্গা করে তোলা। তিনি লেখেন, করোনাভইরাসের এই ধ্বংসাত্মক প্রতিক্রিয়া নির্মূল করার লক্ষ্যে, ফেডারেল সরকারকে আরও দ্রুত এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করতে হবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখন পর্যন্ত যা করেছে তিনি তার প্রশংসা করেন। অস্টিন সৈন্যদের কাছে এই সংকল্পও ব্যক্ত করেন যে “আমাদের শত্রুদের নিরোধ ও পরাস্ত করতে এটা তিনি নিশ্চিত করবেন যে তাদের কাছে সব রকমের সাজসরঞ্জাম, প্রযুক্তি, অস্ত্র শস্ত্র এবং প্রশিক্ষণ যেন থাকে। মহামারির ব্যাপারে প্রাথমিক গুরুত্ব আরোপের পর রাশিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের বৈরি পক্ষের মোকাবিলার জন্য অস্টিনকে দ্রুত সামরিক নীতিমালাও বুঝে নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com