সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে দুই’শ ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর জমির দলিলসহ ঘর উপহার

  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ৭.০৭ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই’শ ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমির দলিলসহ ঘর উপহার দিলেন । মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের গৃহ হস্তাস্তর অনুষ্ঠান লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ হস্তাস্তর অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ’র সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, জাকির হোসেন ভৃঁইয়া আজাদ প্রমুখ।

পরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ৬৫ জন এবং সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের জেগে উঠা চর মেঘার জান্নাতুল মাওয়া আশ্রয়ণ প্রকল্পের ২৪টি ব্যারাকে ১২০ পরিবারকে জমি, ঘরের চাবিসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ৬৫ জনসহ জেলার মোট ২০০ ভূমিহীন ও গৃহহীনদের গৃহ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com