সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিখোঁজের ১০ দিন পর শিশুর ভাঁসমান মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ৯.০৫ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা প্রতিনিধি):  কুমিল্লা মেঘনা উপজেলার বৈদ্যনাথপুরে নিখোঁজের দশ দিন পর ৫ বছর বয়সী রিফান হোসেন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত রিফান হোসেন ওই উপজেলার শরীফ হোসেনের ছেলে। থানা অফিসার ইনচার্স মোঃ আব্দুল মজিদ জানান, শুক্রবার সকাল সাড়ে নয় টার সময় স্থানীরা ব্রীজের নিচে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলার ওমরাকান্দা ব্রীজের নিচ থেকে অর্ধগলিত ভাঁসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজের পর গত ১২- ০১-২০২১ ইং তারিখ রাতে শিশুটির পিতা শরীফ হোসেন থানায় সাধারন ডাইয়েরী করেন। ছেলেটির বাবা পেশায় কৃষক ছিলেন। জেলাসহকারী পুলিশ সুপার হোমনা সার্কেল মোঃ ফজলুল করিম, বিষয়টি নিশ্চিত করে বলেন- শিশুটি নিখোঁজের পর থানায় সাধারন ডায়েরী করার পর প্রশাসনের তৎপরতার কোনো কমতি ছিল না, তবে পরিবারের পক্ষে শিশুটির ওপর জ্বীনের আসর লাগতে পারে এমন চিন্তায় শিশুটি উদ্ধারে কবিরাজী চিকিৎসাও করেন পরিবারের পক্ষ।

উপজেলার ৮ নং ইউনিয়ন ৩ং ওয়ার্ডের স্থানীয় মেম্বার মোঃ শফিকুল ইসলাম বলেন- মৃত শিশুটির মাতা রজনী বেগমকে শিশুটি নিখোঁজের পর উদ্ধারের তৎপরতার প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন -পুলিশ প্রসাশন কাজ করছে পাশে কবিরাজী তৎপরতা চলছে বলেও মেম্বারকে জানান শিশুটির মাতা।

পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com