সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১৬ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৭.০৮ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৬ জন। তবে আক্রান্তের সংখ্যা কমেছে। গতকাল বুধবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

তবে গতকালের তুলনায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২ জন কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল আক্রান্ত হয়েছিল ৬৫৬ জন। করোনায় আজ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ৩০ হাজার ২৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে আজ সাত হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে ৬০২ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৭৫ হাজার ৭৪ জন করোনা থেকে সুস্থ হলো। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০০টি ল্যাবে ১৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৭৯৭টি। এ পর্যন্ত দেশে মোট ৩৫ লাখ ১৫ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১১ জন ও নারী পাঁচজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ছয় হাজার ৩৭ জন ও নারী এক হাজার ৯২৯ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব নয়জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৫ জন ও বাড়িতে একজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com