সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে ডনাল্ড ট্রাম্পের চিঠি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৬.৪৮ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তিন দশকের ঐতিহ্য অনুযায়ী , তাঁর উত্তরাধিকারী ডেমক্র্যাট জো বাইডেনের জন্য ওভাল অফিসে একটি নোট লিখে গেছেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে । তবে তাত্ক্ষণিক ভাবে জানা যায়নি ট্রাম্প এতে ঠিক কি লিখেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে , তাঁর চার বছর মেয়াদ শেষে ডনাল্ড ট্রাম্প শেষ বারের মতো  খুব সকালে এয়ার ফোর্স ওয়ান বিমানে করে ফ্লরিডার পথে রওয়ানা দিয়েছেন।

হোয়াইট হাউজ ত্যাগের সময়ে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট হওয়া ছিল সারা জীবনের সম্মানের বিষয়। বিদায়ী প্রেসিডেন্রা যেমন কে থাকেন সেই অনুযায়ী ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেননি।

তবে ট্রাম্প নিজের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান গ্রহণ করেন । সেখানে তাঁকে লাল গালিচা সম্বর্ধনা জানানো হয় , ২১ বার তোপধ্বণি করা হয় । ওয়াশিংটনের অদূরে অ্যান্ড্রুজ যৌথ ঘাঁটিতে উপস্থিত ছিলেন শ ‘ দুয়েক অতিথি ।

এয়ারফোর্স ওয়ানে আরোহণের আগে ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণে বলেন , “ আমরা অন্য কোন ভাবে আবার ফিরে আসবো ।

বাইডেনের নাম উল্লেখ না করেই ট্রাম্প আসন্ন প্রশাসনকে শুভ কামনা জানান। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি দু বার অভিশংসনের সম্মুখীন হন এবং তাঁর যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আক্রমণ চালাতে তাঁর সমর্থকদের উস্কানি দেয়ার অভিযোগে সেনেটে তাঁর বিচার হবার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প অবশ্য গতকাল ঐ হামলা প্রসঙ্গে বলেন “আমেরিকানরা শংকিত বোধ করেছেন এবং রাজনৈতিক সহিংসতা সহ্য করা যায় না” । ক্ষমতা ছাড়ার আগে ট্রাম্প ১৪০ জনকে ক্ষমা প্রদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com