সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

একজন সংগ্রামীনেত্রী মমতাজ

  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০২১, ৬.১৬ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর ‘উপজেলা মহিলা আওয়ামী লীগ’ সাধারণ সম্পাদিকা ও সাবেক দালাল বাজার মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মমতাজ রেখা নুর ইতোমধ্যে তার নিজ মেধা ও প্রজ্ঞায় সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের এক দুই ও তিন নং ওয়ার্ড সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে গত কয়েক বছর ধরে গণসংযোগ করে আসছিলেন। তিনি পোস্টার ফেস্টুন দিয়ে নিজ দল আওয়ামীলীগ ও নেতাকর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মমতাজ রেখা নুর রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের শিল্প সম্পাদিকা হিসেবে দীর্ঘ এক যুগের বেশী সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। শুধু তাই নয় মোহাম্মদপুরের ৪১ ৪২ ও ৪৩ নং সংরক্ষিত মহিলা আসনে ‘মহিলা কমিশনার’ পদে নির্বাচন করেন।

তিনি দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠন ও সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছেন। মমতাজ রেখা নুর জন্মগতভাবে আওয়ামীলীগ পরিবারের সন্তান হওয়ায় ১৯৯৬ সালে দুর্বৃত্তরা তার বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেয়। তবুও তিনি দমে যাননি। আওয়ামী লীগকে মনেপ্রাণে ধারণ করে লক্ষ্মীপুরের দালাল বাজারের প্রত্যন্ত অঞ্চল ও পিছিয়েপড়া এলাকা খিদিরপুর খন্দকারপুর ও মহাদেবপুরের অবহেলিত নারী উন্নয়নে বিভিন্ন রকম কার্যক্রমে সম্পৃক্ত আছেন।

আসন্ন দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মমতাজ রেখা নুর সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী হয়ে তিনি জনগণের দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com