সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ১.৪৭ এএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং গত ৩বছরে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ১০ ধাপ এগিয়েছে । অতি সম্প্রতি প্রকাশিত সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এ্যন্ড পিস-এর গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অগ্রগতি সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়ারই দেশ আফগানিস্তানের পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটেছে। প্রতিষ্ঠানটি গুণগত ও পরিমাণগত ২৩টি সূচকের ভিত্তিতে বিশ্বের ১৬৩টি দেশের পরিস্থিতি বিবেচনায় বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০১৯ তৈরি করা হয়েছে। এতে ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৩১তম স্থানে, ২০১৮-তে ছিল ২৫তম স্থানে এবং ২০১৭ সালে ছিল ২১তম স্থানে। সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের এক নম্বরের দেশটি হচ্ছে আফগানিস্তান এবং দ্বিতীয় নম্বরে রয়েছে ইরাক। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশে ইসলামিক এস্টেটসহ ৮টি সন্ত্রাসী সংগঠন সক্রিয় ছিল এবং ২০১৮ সালে এসে এর ৫টিই নিস্ক্রিয় হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com