সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় আ’লীগ প্রার্থী নির্মল কৃষ্ণ সাহার সংবাদ সম্মেলন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৬.০৫ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর  মিথ্যাচারের প্রতিবাদে নওগাঁয় আ’লীগ প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা সংবাদ সম্মেলন করেছেন। নওগাঁ পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। বিএনপি প্রার্থী হেরে যাবে, এটা জেনেই মিথ্যাচার করা শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। গত রোববার নওগাঁ জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে  সংবাদিকদের ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন ওই সংবাদ সম্মেলন পরিপ্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেন, মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচন কমিশনের নির্দেশনার প্রতি শতভাগ আস্থা রেখে নির্বাচনী প্রচারণা করে আসছি। বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়নে সাড়া দিয়ে ও সাবেক মেয়রের সীমাহীন ব্যর্থতার কারণে পৌরসভার জনসাধারণের নৌকা মার্কার প্রতি ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এমন গণজোয়ারে ভীত সন্ত্রস্ত্র হয়ে পরাজয়ের আশঙ্কা থেকে বিএনপির প্রার্থী ও তার দোসররা ভোটের পরিবেশ নষ্ট করতে অস্থিরতা তৈরি করছে।
বিএনপি নিজেরা নিজেদের সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় রাতের অন্ধকারে নির্বাচনী অফিস ভাঙচুর করে ও গত শনিবার রাতে নওজোয়ান মাঠে তাদের নিজেদের প্রচারণা শিবিরে হামলা চালিয়ে তার দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপরে। এসব ঘটনার সঙ্গে আমি বা আমার নেতা-কর্মী ও সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরও বলেন, আমার নির্বাচন পরিচালনার অন্যতম নেতা শাহ পরান নয়নকে বিএনপির প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় জড়িয়ে যে অভিযোগ ও তথ্য প্রতিপক্ষ প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যাচার, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এটা আমার নেতা-কর্মী ও সমর্থকদের মনোবল দুর্বল করার হীন অপচেষ্টা মাত্র।
নির্মল কৃষ্ণ সাহা বলেন, বিএনপির মিথ্যাচার ও কূট কৌশল বন্ধ না হলে পৌরবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা প্রতিহত করবে। মিথ্যাচার ও ঘৃণ্য অপরাজনীতির বিরুদ্ধে আগামী ভোটের দিন নওগাঁ পৌরসভার সকল শ্রেণি পেশা ও মুক্তিযুদ্ধোর স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, আওয়ামী লীগ নেতা শাহ পরান নয়ন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com