সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইসরাইলে ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর ১৩ জনের প্যারালাইসিস

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ১১.৪৬ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

ইসরাইলে ফাইজারের কোভিড ভ্যাকসিন নেয়ার পর ১৩ জনের মুখ বেঁকে (প্যারালাইসিস) যাওয়ার খবর পাওয়া গেছে। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ২৮ ঘণ্টা তাদের মুখ বাঁকা ছিল, এমন দাবি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

টিকা নেওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি। ভুক্তভোগীদের মধ্যে একজন জানান, ‘অন্তত ২৮ ঘণ্টা আমার মুখ বিকৃত ছিল। তবে ধীরে ধীরে সেরে গেছে।

কেন মুখ বাঁকা হয়ে গেল বিষয়টি পরিষ্কার নয় ইসরাইলি চিকিৎসকদের কাছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোন মন্তব্য করেনি ফাইজার-বায়োএনটেকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চিকিৎসকরা জানান, যারা প্রথম ধাপে টিকা নিয়েছিল তাদের মুখে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। পরে তাদের পর্যবেক্ষণে রাখা হয়।

যাদের সমস্যা দেখা দিয়েছে তাদের টিকার দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। তবে ওইসব ব্যক্তিদের মুখ স্বাভাবিক হয়ে যাওয়ায় করোনার দ্বিতীয় ডোজ দিতে চাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্প্রতি নরওয়েতেও ফাইরাজের টিকা নেওয়ার পর ২৩ জন মারা যান। নরওয়ের কর্মকর্তারা জানান, মারা যাওয়াদের সবার বয়স ৮০ বছরের বেশি।

এছাড়াও অনেকের শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। একই পরিস্থিতি ভারতের দিল্লিতেও। সেখানকার চিকিৎসকদের তথ্য মতে, টিকা নেয়া অর্ধশত মানুষের শরীরের সমস্যা পাওয়া গেছে। তবে টিকা নিয়ে এতো অভিযোগের পরও এখন মুখ খোলেনি ফাইজার-বায়োএনটেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com