সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে জনশুমারির অনুষ্ঠিত হবে আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ১১.২৯ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

দেশে  মানুষ গণনার  হবে আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর। এই সময়ে অনুষ্ঠিত হবে জনশুমারির মূল শুমারি। তার আগে প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শুমারির উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

সোমবার জোনাল অপারেশন (প্রথম) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান (বিবিএস) ভবনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। মহাপরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকল্প পরিচালক কবীর উদ্দিন।

পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণের টাকা খরচে সতর্ক হতে হবে। কোনোভাবেই অপচয় করা যাবে না। না খেয়ে টাকা বাঁচাতে বলবো না। খেতেও হবে, আবার হিসাবও করতে হবে। প্রতিটি টাকা খরচ করতে হবে হিসাব করেই। সরকার ব্যয়ের পক্ষে। কিন্তু যে ব্যয় আমাদের ফিরিয়ে দেবে সেই ব্যয় করতে হবে। কেননা যারা আমাদের টাকা দিচ্ছেন, তার গিয়ে দেখেন, আমাদের মতো সুন্দর বসার জায়গা পাচ্ছেন না। তারা হয়তো মাটিতে বসে কাজ করছেন। অথচ তারাই দেশের মালিক। স্টেশনারি কেনাকাটাসহ সব ধরনের কেনাকাটায় বিশেষ সতর্ক থাকতে হবে। সময়মতো ক্রয় কার্যক্রম করতে হবে।

এমএ মান্নান আরও বলেন, সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। টিম ওয়ার্ক করতে হবে। প্রচার-প্রকাশনা ব্যাপকভাবে চালাতে হবে। আগে কোনো তথ্য নিয়ে কথা উঠলে মানুষ বলতো বিশ্বব্যাংক কী বলে। এখন মানুষ বলে বিবিএস কী বলে। এই আগ্রহটা তৈরি হয়েছে। এটা ধরে রাখতে হবে। পরিসংখ্যান আমাদের তিন-চারটি পালকের মধ্যে একটি। এই পালক কার্যক্রম জনগণের ব্যাপক কাজে লাগছে।

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশের ১৪৪ জন জোনাল কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। জোনাল অপারেশন প্রথমে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হবে।

মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, চলতি মাসেই মূল শুমারির অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু করোনার কারণে অক্টোবর মাসে অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com