সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ৪.০৯ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ন্যায্য মুল্যে কৃষকের কাছ থেকে চলতি মৌসুমে আমন ধান ও চাল সংগ্রহের ২০২০-২১অর্থ বছরে শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারী) বেলা ১১টার সময় খাদ্য গুদামের আয়োজনে এবং উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় আনুষ্ঠানিক ভাবে খাদ্য গুদামের ভিতরে উদ্বোধন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা চেয়ারম্যান মো: রেজবি-উল-কবির জোমাদ্দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, অফিসার-ইন-চার্জ মো: কামরুজ্জামান মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মুহা: আরিফুর রহমান,খাদ্য পরিদর্শক মো: নাঈম হোসেন,  তালতলী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি কে.এম.রিয়াজুল ইসলাম ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার  কর্মতৎপরতায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে খাদ্য গুদামের পতিত জমিতে বিভিন্ন রকমে সবজি চাষ চোখে পড়ার মত।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মুঠোফোনে জানান, আমন মৌসুমে তালতলী উপজেলায় সরাসরি ভাবে কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ২২১ মেট্রিকটন ধান ও ৩৭ টাকা কেজি দরে ১৪১ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com