সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রুহিয়ায় সাইকেল চুরির প্রচেষ্টা কালে ২ চোর আটক

  • আপডেট সময় বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১, ১১.১৩ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী, রুহিয়া,ঠাকুরগাও:- বুধবার(১৩ জানুয়ারি) রুহিয়া থানাধীন ঘুরন গাছ চারপুকুর নামক স্থানে স্থানীয়রা আটক করেন। আটককৃত চোরেরা হলেন পাড়িয়া শিংহাড়ী গ্রামের ইউনুস আলীর ছেলে আমিনুল ইসলাম(২৭) ও হরিণ মারী বেলহারহাট এলাকার কাবিল ইসলামের ছেলে নয়ন(২৬)।

স্থানীয় এলাকাবাসী জানান,আমরা দুজন চোরকে চুরি করে সাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তায় হাতে নাতে ধরে ফেলি। পরে আমরা চোরদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়ার জন্য ইউপি সদস্য সালোয়ার এর কাছে হস্তান্তর করি। কিন্তু ইউপি সদস্য চোরদের ইউনিয়ন পরিষদের না নিয়ে তার হাস্কিং মিলের একটি কক্ষে আবদ্ধ করে মধ্যযুগীয় কায়দায় টর্চার করতে থাকে।

এ বিষয়ে খবর পেয়ে সাংবাদিকগন ঘটনা স্থানে গেলে ঐই ইউপি সদস্যের কথা মত কিছু বখাটে ছেলে সাংবাদিকদের ভিতরে প্রবেশ ও ছবি তুলতে বাধা প্রদান করে। ইউপি সদস্য জয়নাল আবেদীন(সালোয়ার) এর সাথে মোবাইলফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা হলে তিনি বারবার কলটি কেটে দেন। রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান,আমি একটি সালিশে রয়েছি পরে কথা হবে বলে ফোনটি কেটে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com