সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজনৈতিক শত্রুদের সাথে যোগসাজশে টুইটার তার মুখ বন্ধের ষড়যন্ত্র করছে : ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ১.৫০ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছে, রাজনৈতিক শত্রুদের সাথে যোগসাজশে টুইটার তার মুখ বন্ধের ষড়যন্ত্র করছে।
ট্ইুটার তার একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার পর শুক্রবার তিনি এ অভিযোগ করেন।
পরে ট্রাম্প তার সরকারি একাউন্ট থেকে একের পর এক টুইট করে যান। সে সব টুইটে তিনি বলেন, ট্ইুটার তার মুক্ত বক্তব্য নিষিদ্ধ করার ক্ষেত্রে আরো এগিয়েছে এবং আজ রাতে ডেমোক্রেট ও র‌্যাডিকেল বামদের সাথে মিলে টুইটার স্টাফরা তার মুখ বন্ধের উদ্যোগ নেয়।
তবে এ পোস্টটিও টুইটার খুব দ্রুতই মুছে দিয়েছে।
এদিকে টুইটারের এ উদ্যোগ আগে থেকেই আঁচ করে ট্রাম্প তার এ বক্তব্য বিবৃতি হিসেবে হোয়াইট হাউসের প্রেস অফিস থেকেও প্রচার করেছেন।
ট্রাম্প একইসঙ্গে ভার্চুয়ালি নতুন প্ল্যাটফরমের মাধ্যমে তার ফলোয়ারদের সাথে মিলিত হওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা বিভিন্ন সাইটের সাথে আলোচনা করছি। শিগগীরই বড় ধরণের ঘোষণা আসবে।
তিনি আরো বলেন, ‘আমরা চুপ থাকবো না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com