মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নোথাও হত্যা নোথাও রাখাইন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ৩.২৪ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে
 মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নোথাও রাখাইনকে নৃশংস হত্যার বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন। বুধবার(৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তালতলী রাখাইন পাড়ার সামনে সকল শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২২জুন উপজেলা নামিশেপাড়ার ৭৫বছর বয়সী নোথাও রাখাইনের অর্ধগলিত লাশ তার নিজঘর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবাররা ৪জনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
আদালতের মাধ্যম্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ মামলার প্রাথমিক তদন্তে ২জনকে আটক করলে তাদেরকে ২দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দেন।
হত্যার ঘটনাকে ধামা চাপা দেয়া ও মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রী মহল ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
হত্যার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের দাবী জানান তারা। এ সময় জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, অ্যাড. মিঃ মংথান, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক শ্রী. রতন কুমার, বৌদ্ধ ধমর্ীয় কল্যান ট্রাষ্টের সদস্য মিঃ খেমংলা তালুকদার ও রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মিঃ মংচিনথান প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com