সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ ইংল্যান্ডের জন লুইসকে নিয়োগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ১.৩৩ পিএম
  • ৫৭১ বার পড়া হয়েছে

নিজ মাঠে ওয়স্ট ইন্ডিজ এবং এরপর নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে ইংল্যান্ডের জন লুইসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংলিশ কাউন্টিতে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলা এবং ২০০৭ সাল থেকে কোচিং হিসেবে কাজ করছেন ৫৩ বছর বয়সী লুইস। সম্প্রতি ইংল্যান্ড জাতীয় ওয়ানডে দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া ২০১৮-১৯ মৌসুমে লুইস শ্রীলংকা দলের ব্যাটিং কোচ ছিলেন।
১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছরের প্রথম শ্রেনীর ক্যারিয়ারে ইংলিশ কাউন্টি দল ডারহাম ও এসেক্সের হয়ে দশ হাজারের বেশি রান করেছেন লুইস। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপে তিনি উভয় দলেই অধিনায়কত্ব করেছেন। ইসিবির লেভল-৪ কোচিং সনদ পাওয়া লুইস ২০১৩-১০১৮ পর্যন্ত ডারহামের প্রধান কোচ ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১০ জানুয়ারী। তার আগেই লুইস ঢাকা পৌঁছাবেন বলে ধারনা করা হচ্ছে। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে একই দিন ঢাকা আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com