সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল চত্বরে নিরাপত্তা হুমকির কারণে এলাকা বন্ধ ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ১.১৫ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ ঐ এলাকা বন্ধ ঘোষণা করেছে। কংগ্রেসের অধিবেশনের মাধ্যমে ইলেকটোরাল কলেজ ভোটের ফল এবং জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণার প্রতিবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়ে ক্যাপিটল হিল চত্বরে প্রবেশ করে এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

কংগ্রেস অধিবেশনের সময় এই গোলযোগের কারণে জানা গেছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সিক্রেট সার্ভিসের সহায়তায় কংগ্রেস ভবনটির আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে নিরাপদে সরে গেছেন।

সোশ্যাল মিডিয়া এবং আমেরিকান গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে ট্রাম্প সমর্থকরা কংগ্রেসের এবং ক্যাপিটল ভবনের বাইরে পুলশের বাধা ভাঙ্গে। টিভি নিউজ রিপোর্টে বলা হয় কিছু প্রতিবাদকারী আইন ভাঙ্গার চেষ্টা করার সময় তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। তারা হাউস চেম্বারের দরজা ভাঙ্গার চেষ্টা করে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিভিন্ন ধাপে কংগ্রেসের এই সত্যায়ন একটি রুটিন এবং একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান। ১৪ই ডিসেম্বর ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে নির্বাচিত করার পরে চূড়ান্ত পদক্ষেপ হিসাবে করা হচ্ছিল।ক্যাপিটল ভবনে জনসমাবেশ হওয়ার সাথে সাথে এবং পুলিশের সাথে সংঘর্ষের জের ধরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাদের প্রতি টুইট করে বলেন “ক্যাপিটল পুলিশ এবং আইন প্রয়োগকারীদের সমর্থন করুন” এবং শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে বলেন।

ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউসার স্থানীয় সময় ৬ টা থেকে কার্ফিউ জারি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com