সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ক্যাপিটল হিলে সংঘর্ষের পর বাইডেনকে সত্যায়ন করতে কংগ্রেস অধিবেশন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ১২.৫৫ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল থেকে সরে যাবার কয়েক ঘন্টা পরে আইন প্রণেতারা আবারও ইলেক্টোরাল কলেজের ফলাফল প্রত্যয়িত করার প্রক্রিয়া শুরু করার জন্য ক্যাপিটল ভবনে ফিরে আসেন। আর তারই মাধ্যমে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত যথাক্রমে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে ২০শে জানুয়ারি শপথ গ্রহণের অনুমতি দেওয়া হয়।যুক্তরাষ্ট্র ক্যাপিটল পুলিশ এবং ফেডারেল, রাজ্য এবং স্থানীয় আইন প্রয়োগকারীরা ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হিল থেকে সরিয়ে দিয়ে সিনেট এবং হাউস সদস্যদের ফিরে আসার জন্য চেম্বারগুলো সুরক্ষিত করেন।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সেনেটকে “কাজে ফিরে যেতে” এবং বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের জন্য রিপাবলিকান চ্যালেঞ্জ নিয়ে বিতর্ক শুরু করার আহ্বান জানান। একাধিক রিপাবলিকান সিনেটর যারা কংগ্রেসের সত্যায়নের বিষয়ে আপত্তি করার পরিকল্পনা করেছিলেন, তারা তা করা থেকে বিরত থাকেন। কারণ ঐ সহিংসতায়, সেখানে এক নারী গুলিবিদ্ধ হন। ​পড়ে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

সিনেটে পদক্ষেপ নেওয়ার সাথে সাথে মন্টানার সিনেটর স্টিভ ডেইনস, ইন্ডিয়ানার মাইক ব্রাউন এবং জর্জিয়ার কেলি লোফ্লার সকলেই বলেন তারা আর বাইডেনের জয়ের বিষয়ে আপত্তি করবেন না।হাউস অফ রিপ্রেজেনটেটিভ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আজ, আমাদের গণতন্ত্রের জন্য একটি লজ্জাজনক আক্রমণ হোল।

প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ভোরে টুইটারে মন্তব্য করেছিলেন এবং পরে হোয়াইট হাউজের কাছে কয়েক হাজার সমর্থকদের নিয়ে একটি সমাবেশে পেন্সকে বাইডেনের বিজয়কে আটকাতে “চরম সাহস” দেখাতে বলেছিলেন।

তবে, পেন্স যখন তা না করতে চাইলেন, ট্রাম্প ও তাঁর সমর্থকরা, যারা নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করেছিলেন, তার দ্বিতীয়-ইন-কমান্ডকে তিরস্কার করেন।বিতর্ক শুরু হওয়ার সাথে সাথে ট্রাম্পকে সমর্থন করা কিছু রিপাবলিকান সদস্য তাত্ক্ষণিকভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অ্যারিজোনা রাজ্যে ফলাফলটিকে চ্যালেঞ্জ করেছিলেন, যেখানে বাইডেন সংকীর্ণভাবে জিতেছিলেন।

শেষ পর্যন্ত সেনেটে সংখ্যালঘু ডেমোক্র্যাটিক ব্লকে বহু রিপাবলিকান যোগ দেন যারা বাইডেনের বিজয়কে স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com