সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইংল্যান্ডে ছয় সপ্তাহের লকডাউন জারি

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১, ৪.০৮ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইংল্যান্ডে ছয় সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে।
দেশটির পাঁচ কোটি ৬০ লাখ লোকের জন্য প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার এ ঘোষণা দেন।
লকডাউনকালে স্কুলসমূহও বন্ধ থাকবে।
ব্রিটেনে করোনা সংক্রমণ তীব্র হওয়ায় হাসপাতালগুলোতে শিগগীরই অচলাবস্থা সৃষ্টির আশংকা তৈরি হয়েছে।
এক টেলিভিশন ভাষণে জনসন করোনার দুটি টিকা প্রয়োগের প্রসঙ্গ টেনে বলেন, মধ্য ফেব্রুয়ারি নাগাদ সকল অগ্রাধিকার গ্রুপ টিকা পেয়ে যাবে।
তিনি আরো জানান, বুধবার থেকে কার্যকর হওয়া লকডাউন মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
জীবন এবং জাতীয় স্বাস্থ্য সেবার প্রয়োজনে এ লকডাউন জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
করোনা প্রতিরোধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে জনসনের ওপর বিজ্ঞানী, বিরোধী পার্টিরও চাপ ছিল। এছাড়া জরুরি পদক্ষেপ না নিলে করোনা রোগীর চাপে স্বাস্থ্য সেবা খাত ২১ দিনের মধ্যে মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করা হয়েছিল।
দেশটিতে ৪ জানুয়ারি ২৬ হাজার ৬২৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয় যা এক সপ্তাহ আগের একইদিনের তুলনায় ৩০ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
ব্রিটেনে বর্তমানে দুটি টিকার প্রয়োগ চলছে। একটি ফাইজার/বায়োএনটেকের এবং অপরটি অক্সফোর্ড/ অ্যাস্ট্রোজেনকার টিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com