সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

খাল পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেয়া হবে: মেয়র আতিকুল ইসলাম

  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৬.৩৮ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, যত প্রভাবশালী হোক না কেন খাল দখলদারের কেউ ছাড় পাবে না। খাল পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেয়া হবে।
তিনি বলেন, ওয়াসার কাছ থেকে খালের দায়িত্ব হাতে পাওয়ার পরই খালের অবৈধ দখল উচ্ছেদ করার জন্য আমরা কাজ শুরু করেছি। যত প্রভাবশালী হোক না কেন খাল দখলদারদের কেউ ছাড় পাবে না। খাল পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেয়া হবে। মানচিত্র অনুযায়ী খালের জায়গায় যেসব অবৈধ স্থাপনা আছে, তা একতলা হোক বা দশ তলা হোক, ভেঙে ফেলা হবে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য খালেও এই অভিযান চালানো হবে।
মেয়র আজ রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় খাল পরিষ্কারকরণ ও খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে এসব কথা বলেন।
পরিদর্শনকালে ইব্রাহিমপুর বাজার খাল পাড়ের কালভার্টের দুই পাশে অবৈধভাবে খালের উপর নির্মিত একটি তিনতলা ভবনসহ কয়েকটি টিনশেড দোকান উচ্ছেদ করা হয়।
আতিকুল ইসলাম বলেন, সিএস জরিপ অনুসারে অনতিবিলম্বে ঢাকা শহরের খালের সীমানা চিহ্নিত করে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, পাড় বাঁধাই করে সবুজায়ন এবং ওয়াকওয়ে (হাঁটার পথ) ও সাইকেল লেন তৈরি করা হবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ুন রশীদ জনি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com