সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাদারীপুরে স্কুলছাত্রী রিয়াকে গণধর্ষণের পর হত্যা মামলায় ২যুবকের ফাঁসির আদেশ

  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৬.০৯ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

মাদারীপুরে স্কুলছাত্রী রিয়াকে গণধর্ষণের পর হত্যা মামলায় আজ দুই যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দ-প্রাপ্তরা হলো, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী ইউনিয়নের কোটবাড়ী গ্রামের জালাল মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লা (২২) ও একইে গ্রামের নুরুল মোল্লার ছেলে মাহমুদুল হাসান মধু (২৪)।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বরের ঘটনা। বান্ধবীদের সাথে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী ইউনিয়নের কোটবাড়ী গ্রামের গাউছ নপ্তির দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া মেয়ে বাবেয়া আক্তার রিয়া। পরে ওইদিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৮ নভেম্বর নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে অপহরণের পর হত্যা মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহয়তায় প্রথমে মাহমুদুল হাসান মধুকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেফতার হয় অপর আসামী মিজানুর রহমান মোল্লা। পরে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি অপহরনের পর ধর্ষণ করে শ^াসরোধ করে হত্যার অভিযোগ এনে মধু ও মিজানের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে তৎকালীন সদর থানার এসআই ফায়কুজ্জামান।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসা. দিলরুবা সুলতানা আসামী দুইজনকেই ফাঁসির আদেশ দেন।
নিহত রিয়ার বাবা গাউছ নপ্তি বলেন, ঘটনায় জড়িত দুইজনকেই ফাঁসি দেয়া হয়েছে এতে আমরা খুশি। এই ফাঁসি কার্যকর হলে অন্যমানুষ এমন অপরাধমূলক কাজ করতে সাহস পাবে না।
মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোসলেম আলী আকন জানান, এই রায়ের ফলে সমাজে নারী নির্যাতন ও অন্য অপরাধ অনেকাংশে কমে আসবে। এই রায়ে আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com