সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৫৬টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি

  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ২.০৯ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করে । রাতে কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান আরজু তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি।
৫৬টি পৌরসভার মধ্যে ৩১টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ২৫টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
চতুর্থ ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও (ইভিএম) ও রানীশৈংকল, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী (ইভিএম), তানোর ও তাহেরপুর। লালমনিরহাটের লালমনিরহাট সদর (ইভিএম) ও পাটগ্রাম। নরসিংদীর নরসিংদী সদর ও মাধবদী (ইভিএম)। রাজবাড়ীর রাজবাড়ী সদর (ইভিএম) ও গোয়ালন্দ।
বরিশালের মুলাদী (ইভিএম) ও বানারীপাড়া। শেরপুরের শেরপুর সদর (ইভিএম) ও শ্রীবরদী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম)। নাটোরের বড়াইগ্রাম ও নাটোর। খাগড়াছড়ির মাটিরাঙা।
বান্দরবানের বান্দরবান (ইভিএম) ও বাগেরহাটের বাগেরহাট (ইভিএম)। সাতক্ষীরার সাতক্ষীরা (ইভিএম) ও হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম)। কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম)।
চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ। কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর ও করিমগঞ্জ। টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম) ও কালিহাতী। পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা (ইভিএম)।
ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া (ইভিএম) ও ফরিদগঞ্জ। মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোনার নেত্রকোনা সদর (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম) ও বাঘারপাড়া। রাঙামাটির রাঙামাটি (ইভিএম), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুরের ডামুঢ্যা ও জামালপুরের মেলান্দহ।
ময়মনসিংহের ফুলপুর (ইভিএম), জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম) ও কালাই। নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম) এবং ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট পৌরসভা।
উল্লেখ্য, বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। গত ২২ নভেম্বর প্রথম ধাপের ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ধাপের নির্বাচনে ৬৫.৬ শতাংশ ভোট পড়ে।
এরপর গত ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএমে এবং ৩২টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com