সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ২৩ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১, ৫.২৭ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৫৯৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৬৮৪ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ১৫ হাজার ১৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৬৪ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৫৯ হাজার ৬২০ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবে ৯ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৫০৯টি। এ পর্যন্ত দেশে মোট ৩২ লাখ ৪৯ হাজার ৪০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ৭৮১ জন ও নারী এক হাজার ৮১৮ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৩ জন। বাড়িতে নতুন করে ২৪ ঘণ্টায় কেউ মৃত্যুবরণ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com