সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির সহায়তায় অসচ্ছলদের ৭৬৬ মামলা নিষ্পত্তি

  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১, ৪.৫৫ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

অসহায়, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের সরকারি খরচায় ৭৬৬ টি মামলা নিষ্পত্তি করেছেন জাতীয় আইনগত সংস্থার সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি।
২০১৫ সালের সেপ্টেম্বরে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির যাত্রা শুরু হয়। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ১ হাজার ৩৪২টি মামলা গ্রহণ করে আইনগত পদক্ষেপ প্রক্রিয়া শুরু করে। ইতোমধ্যে এসব মামলার মধ্যে ৭৬৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসে গ্রহণ করা মামলার মধ্যে রয়েছে ফাষ্ট আপিল (এফএ) ২৪ টি, সিভিল রিভিশন ২০৮টি, ক্রিমিনাল আপিল ৮৩টি, ক্রিমিনাল রিভিশন ৭০টি, রিট পিটিশন ৭৩টি, লিভ টু আপিল ও সিপি ফাইলিং ৬৫টি এবং জেল আপিল ৮১৯টি। এছাড়াও সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস ১৬ হাজার ৫৭৯ জনকে বিনামূল্যে আইনগত পরামর্শ সেবা দিয়েছে।
বিগত অর্ধযুগ ধরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে অসহায় দরিদ্ররা বিনামূল্যে মামলা পরিচালনার সুযোগ পাচ্ছেন। এক সময় সাধারণ মানুষের মধ্যে ধারণা ছিল যে, উচ্চ আদালতে অনেক বেশি টাকা খরচা ছাড়া মামলা করার সুযোগ নেই। সে ধারণা পাল্টে দিয়েছেন সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি। ইতোমধ্যেই সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস বিনামূল্যে আইনি সেবা প্রদানে ৬ বছর অতিক্রমও করেছে।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস উদ্বোধন করেন দেশের প্রধান বিচারপতি। তার আগেই গঠন করা হয় সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি। হাইকোর্ট বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত সরকার দেশের স্বল্প আয়ের ও অসহায় নাগরিকদের আইনি সেবা নিশ্চিতের লক্ষ্যে ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ করেন। এ আইনের অধীনেই প্রতিষ্ঠা করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এ সংস্থার অধীনে এখন সুপ্রিমকোর্টসহ দেশের সব জেলায় লিগ্যাল এইড কমিটি কাজ করছে। কারা এ আইনের অধীনে সেবা পান তা আইনেই সুনির্দিষ্ট করা আছে।
এদিকে মহামারি করোনার মধ্যেও সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে করোনার এই প্রাদুর্ভাবের কারণে আইন সহায়তা প্রত্যাশীরা অফিসের নির্ধারিত নাম্বারে (০১৭০০-৭৮৪২৭০) যোগাযোগ করলেই আইনি পরামর্শ পাচ্ছেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন নাম্বার ১৬৪৩০ নম্বরে (টোল ফ্রি) আইনি সেবা অব্যাহত রয়েছে।
সরেজমিন দেখা যায়, সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসে আগত আইনগত সহায়তা প্রত্যাশীদের অফিসে মাস্ক পরিধান তথা স্বাস্থ্যবিধি নিশ্চিত করা আছে । তবে বিচারপ্রার্থীদের অফিসে প্রবেশের ক্ষেত্রে হাত ধোয়া ও জীবাণুমুক্ত করতে প্রয়োজনীয় হ্যান্ড সেনিটাইজারসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় অফিস থেকেই সরবরাহ করা হচ্ছে। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে স্থাপিত এ অফিসের প্রবেশ মুখেই প্রয়োজনীয় হ্যান্ড সেনিটাইজারসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় রাখা আছে।

বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com