সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রায়পুরে বাকপ্রতিবন্ধী দুই সন্তানের জননী ধর্ষিত, মাতাব্বরদের দফারফার চেষ্টা!

  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১, ২.৪৫ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে বাকপ্রতিবন্ধী দুই সন্তানের জননী ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার ৮ নং চরবংশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ঘটেছে। বাকপ্রতিবন্ধী নির্যাতিত ওই গৃহবধূর মা ও কৃষক কাশেম হাওলাদারের স্ত্রী ছকিনা বেগম জানান-‘সন্ধ্যার পরেই টিভি দেখে ভিকটিম আগুন পোহাতে ঘরের বাহিরে এলে একই এলাকার ব্যাপার বাড়ির কাসেম ব্যাপারীর ছেলে তিন সন্তানের জনক রহিম আলী কৌশলে মেয়েটিকে অদূরে নির্জন পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। জানা গেছে, রহিম আলী এর পূর্বেও বিভিন্ন সময় মেয়েদের স্পর্শকাতর স্থানে হাত দেয়া সহ বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন রহিম একটা খারাপ, দুশ্চরিত্রা, নারীলোভী। সে কখন কি করে কেউ বলতে পারবে না। ভিকটিমের পরিবারটি অত্যন্ত গরীব অসহায় হওয়ার দরুন স্থানীয় মাতবররা একে পুঁজি করে ধর্ষকদের সাথে টাকা নিয়ে দরকষাকষি চালিয়ে যাচ্ছে। উক্ত ঘটনায় রহিম আলী ও তার স্ত্রী পালিয়ে যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় চেয়ারম্যান মিন্টু ফরায়েজী বলেন-‘আমি ঘটনাটি শুনেছি। অত্যন্ত দুঃখজনক। তাদেরকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।’ স্থানীয় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ বলেন- ‘আমাকে ঘটনাটা সম্পর্কে জানিয়েছেন একজন মহিলা মেম্বার প্রার্থী। সে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করছে। স্থানীয় পর্যায়ে মীমাংসা হলে তো ভালই হয়। আইন-আদালত করে উভয় পক্ষের হয়রানি।’ ধর্ষণের বিচার স্থানীয়ভাবে মীমাংসা হয় কিনা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। এসপি রায়পুর সার্কেল স্পীনা রানী প্রামানিক বলেন- ‘ভিকটিমকে তার গার্ডিয়ান নিয়ে রায়পুর থানায় ওসির সাথে দেখা করতে বলেন। মামলা করতে বলেন। আমি ছুটিতে আছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com