সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১, ১.৩৭ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে চালক কে গ্রেপ্তার করেছে সিআইডি। ঢাকা থেকে সুনামগঞ্জে এসে নামার সময় আজ  সকাল ৬টার দিকে পুরাতন বাসস্টেশন থেকে শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৭ ডিসেম্বর দিবাগত রাতে চালকের সহকারী আবদুর রশিদকে (২৭) ছাতক থানাধীন বুরাইগাঁও এলাকা থেকে  গ্রেপ্তার করে  পিবিআই।

চালক শহীদ মিয়াকে আজ ভোর ৬টার দিকে সুনামগঞ্জের শহরের পুরাতন বাসস্টেশন থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে চলন্ত বাসে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে বাসের চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে।

সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। আহত ওই কিশোরী দিরাই পৌর শহরের বাসিন্দা।

সিলেটের লামাকাজী এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে সুনামগঞ্জের দিরাই পৌর শহরে নিজবাড়িতে যাওয়ার জন্য ওই কিশোরী শনিবার দুপুরে দিরাইগামী একটি বাসে ওঠে। বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে পৌঁছানো পর্যন্ত ওই কিশোরী ছাড়া একে একে সব যাত্রী নেমে যায়।

এ সময় বাসের চালক ও তাঁর সহকারী মিলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান।  এ সময় রক্ষা পেতে ওই কিশোরী বাস থেকে লাফিয়ে রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীসহ তিনজনকে আসামি করে গত রোববার রাতে দিরাই থানায় মামলা করেন ওই কলেজছাত্রীর বাবা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com