সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রেমিকার বাড়ি অবধি সুড়ঙ্গ

  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১, ৯.৩১ এএম
  • ৩১১ বার পড়া হয়েছে

মেক্সিকোর এক ব্যক্তি নিজের বাড়ি থেকে সুড়ঙ্গ খুড়েছিলেন প্রেমিকার বাড়ি অবধি। সেখান দিয়েই সবার নজর এড়িয়ে চলত যাতায়াত। একদিন প্রেমিকার স্বামী দেখে ফেলেন তাঁদের। আর তার পরই সন্ধান মেলে সুড়ঙ্গের। সেই সুড়ঙ্গ ধরে তিনি পৌঁছে যান স্ত্রীর প্রেমিকের বাড়িতে। এর পরই বাকি সবার নজরে আসে সুড়ঙ্গের বিষয়টি।

সুড়ঙ্গ খোঁড়ায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম অ্যালবার্তো। প্রেমিকার স্বামী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসায় অ্যালাবার্তোকে দেখে ফেলেন। তিনি আসতেই অ্যালবার্তো একটি সোফার তলায় লুকিয়ে পড়েন। সেই সোফার নীচেই সুড়ঙ্গের হদিশ মেলে।

যদিও সেই সুড়ঙ্গের মাপ কী, কী ভাবে খোঁড়া হয়েছে তা এ ব্যাপারে কিছু জানায়নি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন। ওই সুড়ঙ্গের ঢোকার মুখের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই সুড়ঙ্গ ধরে অ্যালবার্তোর বাড়িতে চলে গিয়েছিলেন ওই মহিলার স্বামী। সেখানে তিনি যেতেই কাউকে কিছু না বলার কথা জানায় অ্যালবার্তো। এর পরই হাতাহাতি বাধে তাঁদের। ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগও জমা পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com