সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিখ্যাত ফরাসি জ্যোতির্বিদ মিচেল ডি নস্ট্রাডামাস ভাষায় ২০২১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১১.৪৭ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

 বিখ্যাত ফরাসি জ্যোতির্বিদ মিচেল ডি নস্ট্রাডামাস পৃথিবী নিয়ে কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা পরবর্তীতে প্রায় মিলে গেছে। লাতিন ভাষায় তাকে ডাকা হয় নস্ট্রাডামাস নামে। অদ্ভুতভাবে তিনি একাধিক প্রতীকী ভাষায় বার্তা দিতেন তার ভবিষ্যদ্বাণী নিয়ে। ১৫০৩ সালে জন্ম নেওয়া এই জোত্যির্বিদ ৩৭৯৭ খৃষ্টাব্দ পর্যন্ত মোট ৬৩৩৮টি ভবিষ্যদ্বাণী করে গেছেন যার বেশিরভাগ মিলে গেছে। নস্ট্রাডামাসের উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে হিটলারের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ৯/১১-এর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা। ২০২১ সাল নিয়েও তিনি কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেখান থেকে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো…

আসবে দুর্ভিক্ষ-মহমারি

নস্ট্রাডামাস ভবিষ্যদ্বাণী করেছিলেন- পৃথিবী ধ্বংসের চিহ্ন হিসেবে শেষ দিকে দুর্ভিক্ষ, ভূমিকম্প, নানা ধরনের রোগ এবং মহামারি দেখা দেবে। ২০২০ সালে করোনাভাইরাসের মহামারিকে এর সূচনা হিসেবে বিবেচনা করা যেতে পারে, যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। এরপর এমন একটি দুর্ভিক্ষ হবে, যা বিশ্ব এর আগে কখনও দেখেনি। বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এই বিপর্যয়ে মারা যাবে।

সৌর ঝড় স

২০২১ সালে বিশ্বব্যাপী বড় কয়েকটি বৈশ্বিক ঘটনা ঘটবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সৌর ঝড় দেখা দিতে পারে। এটি পৃথিবীর বড় ক্ষতির কারণ হতে পারে। নস্ট্রাডামাস অনুমান করেছিলেন, পৃথিবীর পানি বৃদ্ধি পাবে এবং পৃথিবী এর নিচে চলে যাবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলোর কারণে নানা যুদ্ধ এবং সংঘাত হবে।

আঘাত হানবে ধূমকেতু 

এই বছরে একটি ধূমকেতু পৃথিবীকে আঘাত করতে পারে। এর ফলে ভূমিকম্প ও নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। পৃথিবীর কক্ষপথে প্রবেশের পর এই গ্রহাণু ফুটতে শুরু করবে। আকাশে এই দৃশ্যটি ‘গ্রেট ফায়ার’-এর মতো হবে। নাসার বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, ২০২১ সালের ৬ মে এই ধূমকেতু পৃথিবীকে আঘাত হানবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটি পারমাণবিক বোমার চেয়েও ১৫ গুণ বেশি শক্তিশালী।

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে ক্যালিফোর্নিয়া 

নস্ট্রাডামাসের ভাষ্য মতে, এক শক্তিশালী ভূমিকম্পে ২০২১ সালে ক্যালিফোর্নিয়া ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, একটি বিশাল ভূমিকম্প পশ্চিমের ভূমিকে আঘাত করবে এবং সেটি ক্যালিফোর্নিয়ায় হানতে পারে। জ্যোতিষীদের মতে, ধনু রাশিতে বুধ, শনি বিবর্ণ। ২০২১ সালের ২৫ নভেম্বর মঙ্গল ও শনি গ্রহ আকাশে একই স্থানে অবস্থান করতে পারে এবং সেদিন এই ভূমিকম্প হতে পারে।

সৈন্যরা ব্রেন চিপ ব্যবহার করবেন 

স্ট্রাডামাসের ভবিষ্যদ্বাণী অনুসারে, মানবজাতিকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের সৈন্যরা ব্রেন চিপ ব্যবহার করবে। এই চিপটি মানুষের মস্তিস্কের বুদ্ধি ক্ষমতা ডিজিটালি কয়েকগুণ বাড়িয়ে দেবে।এর অর্থ হলো পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে কাজ করবে। আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বহুল ব্যবহূত প্রযুক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com