সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন শনাক্ত কলোরাডো অঙ্গরাজ্যে

  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ২.৩৯ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন প্রথমবারের মতো শনাক্ত হয়েছে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে।
সম্প্রতি ব্রিটেনে প্রথম এ ভাইরাস শনাক্ত হওয়ার পর এটি এখন বিশে^র বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন।
কলোরাডো অঙ্গরাজ্যের গভর্ণর জারেড পোলিস মঙ্গলবার টুইট করে বলেছেন, ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাস আজ কলোরাডোতে শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ২০ বছর। সে আলবার্ট কাউন্টিতে আইসোলেশানে রয়েছে। তার কোন ভ্রমণ ইতিহাস নেই। এমনকি সে কোন আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংম্পর্শেও আসেনি।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কলোরাডোতে শনাক্ত হওয়া নতুন ধরণের করোনা ভাইরাসটি যুক্তরাষ্ট্রে প্রথম। এ সপ্তাহ আগে কানাডায় নতুন ধরণের করোনা শনাক্ত হয়েছিল।
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস তিন হাজারেরও বেশি শনাক্ত হয়েছে। এছাড়া ইউরোপের বেশ কটি সহ বিশে^র আরো অনেক দেশে নতুন ধরনের করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com