সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে তৈরি হয়েছে মিনিটে ৭০০ বুলেট ছোড়ার অস্ত্র

  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১.২৮ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

ভারতীয় সেনাবাহিনী শ্রীঘই পেতে যাচ্ছে প্রতি মিনিটে ৭০০ বুলেট ছোড়া যাবে এমন অস্ত্র । ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)বিশেষ এ অস্ত্র তৈরি করেছে। এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।

দেশটির জিনিউজ জানায়, এই কার্বাইন গ্যাসচালিত সেমি অটোমেটিক ৫.৫৬×৩০। এটি কার্বাইন ব্যারেল রাইফেলের চেয়ে ছোট ও অনেক শক্তিশালী।

অস্ত্রটি পুনে ল্যাব ও অর্ডিন্যান্স ফ্যাক্টরির ডিআরডিও’তে তৈরি হয়েছে। ইতোমধ্যে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি অনুমোদনও পেয়েছে।

 

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, পুরনো নাইন এমএম কার্বাইনের বদলে এখন থেকে সেনারা বিশেষ এই অস্ত্র ব্যবহার করবে।

ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এর ফলে দেশটির সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠবে। বিশেষ অভিযানে এই অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় সেনারা প্রতিবেশী দেশগুলোর সেনাদের থেকে বেশি সুবিধা পাবে ।

তবে এই অত্যাধুনিক কার্বাইন অস্ত্রটি সীমান্তরক্ষী বিএসএফ ও সিআরপিএফকে দেয়া হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com